Header Ads Widget

Hot Jobs

5/hot jobs/ticker-posts

Current Affairs October 2021 - কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২১ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

Current Affairs October 2021: Professors Current Affairs October 2021, Here are selected questions without full current affairs. We keep up to date with current affairs updates. After reading all the pages of current affairs, only certain pages can be read for usefully. Current affairs are essential for a bank or BCS or any job exam in BD.

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২১
Now current affairs image has been uploaded, see it below by scrolling down:

Important Questions From Current Affairs October 2021 - Bangladesh and International

বাংলাদেশ সাম্প্রতিক অক্টোবর ২০২১

প্রশ্নঃ ২১ সেপ্টেম্বর ২০২১ প্রধানমন্ত্রী SDG অর্জনে কোন পদক লাভ করেন?

উত্তর: এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড। 

প্রশ্নঃ বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১১৬তম।

প্রশ্নঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমান সাক্ষরতার হার কত?

উত্তর: ৭৫.৬%।

প্রশ্ন: বিইউ শিম-৭ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

প্রশ্ন: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১' জাতীয় সংসদে পাশ হয় কবে? 

উত্তর: ১৫ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছ বৈদেশিক ঋণের পরিমাণ কত? 

উত্তর: ২৯২.১১ মাডে বা ২৪,৮৩০ টাকা
(১ মা.ড = ৮৫ টাকা ধরে)। 

প্রশ্ন: ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ-এর নতুন নাম কী?

উত্তর: দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড সেফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ইন্টারন্যাশনাল অ্যাকর্ড।

প্রশ্ন: ২৪ আগস্ট ২০২১ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত মার্কিন ডলারে পৌঁছে? 

উত্তর: ৪৮.০৪ বিলিয়ন মার্কিন ডলার।

প্রশ্নঃ : বাংলাদেশ সরকার এ পর্যন্ত বিশ্বের কতটি দেশের সাথে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি করেছে?

উত্তর: ৪৪টি।

প্রশ্নঃ : রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্রের

সংখ্যা কতটি? 

উত্তর: ১৪টি

প্রশ্ন: পদ্মা সেতুর ওপর সর্বশেষ রোড স্ল্যাব কবে বসানো হয়? 

উত্তর: ২৩ আগস্ট ২০২১।

প্রশ্নঃ : বাংলাদেশ ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে স্বাক্ষর করে কবে?

উত্তর: ১৪ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্নঃ : বর্তমানে বাংলাদেশে কতটি করোনার টিকা প্রয়োগ হচ্ছে?

উত্তর: ৪টি। —অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্ম। 

প্রশ্ন: পদ্মা সেতুর নিরাপত্তার লক্ষ্যে কোন দু'টি থানা প্রতিষ্ঠা করা হয়? 

উত্তর: 'পদ্মা সেতু উত্তর’ ও ‘পদ্মা সেতু দক্ষিণ। 

প্রশ্ন: মার্কিন বিচার বিভাগে প্রথম বাংলাদেশি বিচারক (জজ) হিসেবে নিয়োগ পান কে?

উত্তর: নুসরাত চৌধুরী।

প্রশ্ন: ৬ সেপ্টেম্বর ২০২১ কোন দেশে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার' উদ্বোধন করা হয়?

উত্তর: ভারতের নয়াদিল্লির প্রেসক্লাব অব ইন্ডিয়ায় 

প্রশ্নঃ : বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি?

উত্তর: ১৪৬টি। 

প্রশ্নঃ : AIP'র পূর্ণরূপ কী?

উত্তর: Agricultural Important Person 

প্রশ্নঃ : বাংলাদেশ ও ভারত মৈত্রী দিবস' কবে?

উত্তরঃ ৬ ডিসেম্বর। (নিয়মিত ভিসিট করুন StudyUpdateBD ওয়েবসাইট)

আন্তর্জাতিক সাম্প্রতিক অক্টোবর ২০২১

প্রশ্ন: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI কবে ৯/১১ হামলার নথি প্রকাশ করে? 

উত্তর: ১২ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্নঃ : বিশ্বে প্রথম স্থায়ী করোনার টিকা হিসেবে অনুমোদন পায় কোনটি?

উত্তর : ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা

প্রশ্নঃ : 'পাঞ্জশি'র শব্দের অর্থ কী?

উত্তর পাঁচ সিংহ। ফারসি পাঞ্জ শের থেকে এ নামের উৎপত্তি। পাল্পশির বর্তমানে আফগানিস্তানের একটি প্রদেশ।

প্রশ্ন: সর্বাধুনিক কমব্যাট ড্রোন 'আনিচি' (Akinci) কোন দেশের তৈরি?

উত্তরঃ তুরস্ক। 

প্রশ্নঃ : যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?

উত্তর: Secretary of State for Foreign, Commonwealth and Development Affairs। পূর্বনাম: Secretaries of State for Foreign and Commonwealth Affairs

প্রশ্ন: মহাকাশে প্রথম অপেশাদার নভোচারী নিয়ে SpaceX'র ড্রাগন করে রওনা দেয়? 

উত্তরঃ ১৬ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন: হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: জালালুদ্দিন হাক্কানি। 

প্রশ্ন: আফগানিস্তানে তালেবান সরকার গঠন করে কবে?

উত্তর: ৭ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্নঃ কানাডার পার্লামেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করে কোন দল? 

উত্তর: বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। 

প্রশ্নঃ : ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (IPI) প্রথম নারী চেয়ারম্যান কে? 

উত্তর: খাদিজা প্যাটেল (দক্ষিণ আফ্রিকা)।

প্রশ্নঃ ২০২১ সালের ইউএস ওপেনের পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কে? 

উত্তর: পুরুষ : দানিল মেদভেদেভ (রাশিয়া) ও নারী এমা রাদুকানু (যুক্তরাজ্য)।

প্রশ্ন: পাবজি (PUBG) কোন দেশ ভিত্তিক ভিডিও গেম?

উত্তর: দক্ষিণ কোরিয়া (StudyUpdateBD Exclusive Collection)

প্রশ্নঃ : PUBG'র পূর্ণরূপ কী?

উত্তর PlayerUnknown's Battlegrounds 

প্রশ্ন: Li-Fi প্রযুক্তি কী? 

উত্তর: Li-Fi (Light Fidelity) একটি ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি। 

প্রশ্নঃ Li-Fi প্রযুক্তি কে, কবে উদ্ভাবন করেন? 

উত্তর: জার্মান বিজ্ঞানী হ্যারল্ড হ্যাস, ২০১১ সালে।
Bangladesh Economic Review 2021 Important Parts
Prizes in September and October 2021
সাম্প্রতিক MCQ অক্টোবর

০১. বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি (TIFA) স্বাক্ষরিত হয় কবে? 
ক. ১০ সেপ্টেম্বর ২০২১ 
খ. ১১ সেপ্টেম্বর ২০২১
গ. ১৫ সেপ্টেম্বর ২০২১★★
ঘ. ১৭ সেপ্টেম্বর ২০২১

২. ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে?
ক. যুক্তরাষ্ট্র★★
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. স্পেন

৩. ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সর্বাধিক রেমিট্যান্স আসে?
ক. সৌদি আরব★★
খ. যুক্তরাষ্ট্র
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. যুক্তরাজ্য

৪. ২০২১ সালে কোন বাংলাদেশি র‍্যামন ম্যাগসেসে
পুরস্কার লাভ করেন?
ক. সনজীদা খাতুন
খ. শেখ হাসিনা
গ. রেহমান সোবহান
ঘ. ড. ফেরদৌসী কাদরী★★

৫. শেখ রাসেল দিবস কবে?
ক. ১৮ অক্টোবর★★
খ. ৫ আগস্ট
গ. ২৮ সেপ্টেম্বর
ঘ. ২৮ এপ্রিল

৬. ‘বঙ্গবন্ধু ধান-১০০’ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
ক. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)★★
খ. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA)
গ. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
ঘ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU)

৭. বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া
বীরাঙ্গনার সংখ্যা কত?
ক. ৪৩০ জন
খ. ৪৪৪ জন
গ. ৪৩৮ জন★★
ঘ. ৪৫৬ জন

৮. দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর ওপর?
ক. ব্ৰহ্মপুত্ৰ★★
খ. পদ্মা 
গ. যমুনা
ঘ. আড়িয়াল খাঁ

৯. নিম্নের কোন আমটি "নাবি" জাতের?
ক. গৌড়মতি
খ. মেহেদী-২
গ. ইলামতি
ঘ. ওপরের সবগুলো★★

১০. বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
ক. ১০৫টি
খ. ১০৭টি
গ. ১০৬টি
ঘ. ১০৮টি★★

১১. দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? ক. শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিশোরগঞ্জ★★
খ. ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ঢাকা 
গ. আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, সিলেট
ঘ. বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম

১২. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী মোট জনসংখ্যা কত?
ক. ১৬.২৫ কোটি
খ. ১৬.৬৫ কোটি
গ. ১৬.৪৫ কোটি
ঘ. ১৬.৮২ কোটি★★

১৩. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.১৭%
খ. ১.৩৭%★★
গ. ১.২৭%
ঘ. ১.১১%

১৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ১,১৩৫ জন
খ. ১,১৪৫ জন
গ. ১,১৪০ জন★★
ঘ. ১,১৫৫ জন

১৫. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী
প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
ক. ৭২.৮ বছর★★
খ. ৭৪.২ বছর
গ. ৭৩.৩ বছর
ঘ. ৭২.৬ বছর

১৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী
দারিদ্র্যের হার কত?
ক. ২০.৫%★★
খ. ২১.৫%
গ. ২২.৫%
ঘ. ১০.৫%

১৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী
 চরম দারিদ্র্যের হার কত?
ক. ৮.৫% 
খ. ৯.৫%
গ. ১০.৫%★★
ঘ. ১১.৫%

১৮. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী
 মাথাপিছু আয় কত?
ক. ২, ১৪৪ মার্কিন ডলার
খ. ২,২৫৪ মার্কিন ডলার
গ. ২,২২৭ মার্কিন ডলার★★
ঘ. ২,০৬৪ মার্কিন ডলার

১৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী মাথাপিছু GDP কত?
ক. ২,০৬৪ মার্কিন ডলার
খ. ২,২২৭ মার্কিন ডলার
গ. ১,৯৪০ মার্কিন ডলার
ঘ. ২,০৯৭ মার্কিন ডলার★★

২০. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী
সাক্ষরতার (৭+) হার কত?
ক. ৭৩.৪%
খ. ৭৫.২%★★
গ. ৭৫.৫%

We hope, Current Affairs October 2021 have helped you for your study and preparation. Get updates by liking our facebook page: https://fb.com/StudyTipsBD/, Thanks for reading this current affairs question solution october 2021 carefully.

Post a Comment

0 Comments